শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মালম্বীদের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান এর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়। গতকাল রবিবার উপজেলা পরিষদ চত্বরে ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু এ নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা শাহেন শাহ মন্ডল, তাতী লীগ নেতা বায়জিদ হোসেন, পৌর যুবলীগ নেতা রাসেল আহমেদ, খায়রুল ইসলাম, মইনুল ইসলাম প্রমুখ।








