বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা :
বঙ্গবন্ধুর আদর্শিক নেতা সর্বস্তরের সকল মতের মানুষের প্রিয় মানুষ গাইবান্ধা জেলার
পলাশবাড়ী উপজেলা আ'লীগের বলিষ্ঠ-ত্যাগী নেতৃত্ব। ছাত্রলীগ নেতা হতে উপজেলা আওয়ামীলীগের
সাবেক সহ- সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসার অব.শিক্ষক আলী রেজা
মোস্তফা গোলাপ'র ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তাহার মৃত্যুতে
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা
মোজ্জাম্মেল হক মন্ডল, জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ও তার স্বামী
বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব রহমান নাসিম, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর
মেয়র, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক ও বর্তমান কমিটির এবং সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক সংগঠন,সামাজিক পেশাজীবি সংগঠনের সহ বিভিন্ন মহলের শোক ও
সমবেদনা জ্ঞাপন করেন।
আজ ১১ অক্টোবর সকাল সাড়ে আটটায় পলাশবাড়ী পৌর শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাসত্যাগ
করেন। বঙ্গবন্ধুর আদর্শিক নেতা একনিষ্ট কর্মীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন
আওয়ামীলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে
গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ধর্ম বর্ণ নিবিষেশে সর্বস্তরের মানুষ।
আজ বাদ এশা মরহুমের প্রিয় প্রতিষ্ঠান পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযা'র নামাজ শেষে
পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে৷।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...






