স্টাফ রিপোর্টার:
বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা উপজেলা শিল্পকলা একাডেমি’র সভাপতি
বি.এম.কুদরত-এ-খুদা’র সুস্থ্যতা কামনায় ২৭ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর
মিডিয়া ভিশন কালচারাল একাডেমি’র উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
হয়। বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের
হলরুমে আয়োজিত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদার।
মিডিয়া ভিশন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে ও
বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির অন্যতম সদস্য মিতু মোর্শেদের সহযোগিতায়
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের সাধারণ
সম্পাদক জি.এম.মাসুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া
ভিশন’র পরিচালক মোঃ আনোয়ারুল হক,সিরাজউদ্দৌলা নাট্যদলের সহ-সভাপতি মোঃ
সারোয়ার খান,সাংগঠনিক সম্পাদক বশির খান,শহীদ সোহারাওয়ার্দ্দী ক্লাবের
সদস্য মোঃ রমজান হোসেন,বন্দর উপজেলা নাগরিক কমিটির সহ-সাধারণ সম্পাদক
মিয়া শহীদ,গোলাম কিবরিয়া টিটু ও বিমল চন্দ্র ঘোষ। মাহফিলের সার্বিক
তত্ত¡াবধানে ছিলেন মিডিয়া ভিশন’র পরিচালক মঞ্জুর আহমেদ মুন্না ও সুভাষ
চন্দ্র দাস। পরিশেষে দোয়া পরিচালনা করেন ইসলামিক আলোচক যোবায়ের আল মামুন।
উল্লেখ্য,বন্দর উপজেলা নির্বাহী অফিসার বি.এম.কুদরত-এ-খুদা ডেঙ্গুজ্বরে
আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ ১শ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাষ্ট্রীয় সম্মানে বিদায় নিলেন রণাঙ্গনের বীর আবু সাঈদ মিয়া
আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯)...








