বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জ্যোতিশ চন্দ্র সরকার (৫৫) রহস্যজনকভাবে
নিখোঁজ হওয়ার চারদিন পর গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে এসেছেন।
শুক্রবার সন্ধ্যায় সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এনায়েত কবীর এ তথ্য নিশ্চিত করে জানান,
স্ত্রীর সঙ্গে অভিমান করে ব্যবসায়ী জ্যোতিশ চন্দ্র সরকার এভাবে নিখোঁজ হন। এবং এ কয়েকদিন
তিনি সিলেটে অবস্থান করেন বলে পুলিশকে জানান।
জ্যোতিশ চন্দ্র সরকার সাদুল্লাপুর উপজেলা সদর বাজারের পশুখাদ্য ব্যবসায়ী ও উপজেলার
জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের মৃত. গঙ্গা ধর সরকারের ছেলে।
ব্যবসায়ী জ্যোতিশ চন্দ্র সরকার জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি সিলেটের জাফলং
গিয়েছিলেন। সেখান থেকে তিনি বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি ফিরেছেন। কিন্তু কেন এমন
নাটকীয়ভাবে তিনি নিরুদ্দেশ হলেন; এমন প্রশ্নের কোন সদুত্তর তিনি দেননি।
প্রসঙ্গত. গত রোববার (২০ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে জ্যোতিশ চন্দ্র সরকার তার নিজ
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সাদুল্লাপুর বাজারের চৌমাথাস্থ মেডি প্লাস ফার্মেসী থেকে ঔষুধ ক্রয়
করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সোমবার ( ২১ নভেম্বর) ভোর পর্যন্ত
জ্যোতিষ চন্দ্র বাড়ি ফিরে আসায় তার স্বজনরা বিভিন্ন খোজাঁখুজি শুরু করেন। পরে সকাল ৬ টার
দিকে বাড়ির অদুরে স্থানীয় সেরাজুল মিয়ার মিল-চাতালের পশ্চিম পার্শ্বে কাঁচা সড়কের ধারে তার
ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও পায়ের স্যান্ডেল দেখতে পান। এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর বড়
ভাই চন্দ্র কিশোর সরকার বাদি হয়ে সোমবার বিকালে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরী
করেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








