নিজস্ব সংবাদদাতা:
বন্দরের ঘারমোড়া এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার চার পরিবারকে
আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের
জৈষ্ঠপুত্র আলহাজ্ব আজমীর ওসমান। ২৮ নভেম্বর সন্ধায় তার পক্ষ থেকে
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে পরিবার প্রতি ২৫ হাজার করে সর্বমোট
১লাখ টাকা অনুদান তুলে দেন স্থানীয় ওপেন হার্ট সংসদের সদস্য অনিক
সরদার,মোঃ শাকিল ও মোঃ ইসলাম। আজমীর ওসমানের প্রদত্ত অনুদানের টাকা পেয়ে
স্বস্তির নিঃশ্বাস ফেলেন ক্ষতগ্রস্থ পরিবারের সদস্যরা। এ সময়
শিক্ষানুরাগী আবু তালেব সরদার,মোঃ মহিউদ্দিন ও মোঃ সেলিম মিয়াসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় সম্মানে বিদায় নিলেন রণাঙ্গনের বীর আবু সাঈদ মিয়া
আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯)...








