নিজস্ব সংবাদদাতা:
২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বন্দরের ৫২ নং বেপারী পাড়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষিকা মীরা রানী সাহার অবসরজনিত কারণে
বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা ও প্রতিষ্ঠানের
পরিচালনা পরিষদের সভাপতি মামুন আহমেদ ইমন। এতে প্রধান আলোচক হিসেবে
গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ
সেন্টু। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মতিউর রহমান সাঈদ। বিদ্যালয়ের পিটিআই এর সভাপতি হাবিবুর রহমান
রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের সাবেক
সহকারি শিক্ষক বাবু গৌরাঙ্গ লাল সাহা,মোঃ সাহাবুদ্দিন মাষ্টার,ম্যানেজিং
কমিটির দাতা সদস্য নজরুল ইসলাম,পারভীন আক্তার,সেলিনা আক্তার শিল্পী,লিটন
মিয়া গাজী ও পিটি আই সদস্য মাইনুদ্দিন আহম্মেদ সানি। বিদ্যালয়ের সহকারি
শিক্ষক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সহকারি শিক্ষিকা সায়েমা আক্তার,আজমুল আরা সুলতানা,স্বর্ণা দাস,প্রজ্ঞা
পারমিতা সাহা,সুফিয়া আক্তার,উম্মে কুলসুম,রোকসানা নূর নিপা প্রমুখ।
পরিশেষে বিদায়ী শিক্ষিকা মিরা রানী সাহাকে ছাত্র-ছাত্রীবৃন্দ ফুলের পাপড়ী
ছিটিয়ে বিদায়ী অভ্যর্থণা জানায়।
রাষ্ট্রীয় সম্মানে বিদায় নিলেন রণাঙ্গনের বীর আবু সাঈদ মিয়া
আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯)...








