রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই
কার্যক্রমে বাতিলে হওয়া ৩৬ জনের মনোনয়নপত্রের মধ্যে আপিল শেষে ২২ জনকে বৈধ ঘোষণা করা
হয়েছে। একই সঙ্গে পূর্বে বৈধ হওয়া এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আপিল হলে নতুন করে তারও
মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। মনোনয়ন সংগ্রহকারী ২৭৭ জনের মধ্যে আপিল
নি®পত্তি শেষে ২৬২ প্রার্থী বৈধ প্রার্থী রয়েছে। গত বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত
প্রার্থীদের আপিলের পক্ষে শুনানি, যুক্তিখন্ডন এবং কাগজপত্র যাচাই বাছাই করা হয়। মনোনয়ন
বাতিল হওয়া ৩৬ জনের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই বৈধতা চেয়ে আপিল করেন। রংপুর বিভাগীয়
কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের উপস্থিততিতে শুনানি শেষে ১১ জনের মনোনয়ন আপিলেও
বাতিল হয়। এছাড়া নতুন করে বৈধ একজনের বিরুদ্ধে আপিল হলে তারও মনোনয়ন বাতিল হয়েছে।
রসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব
আবদুল বাতেন বলেন, গত ১ ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে ২৭৭ জন প্রার্থীর
মধ্যে মেয়র পদ ছাড়া ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যথাযথভাবে
পূরণ না করা, হলফনামায় ত্রুটি থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে
ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৬৯ জনের মধ্যে ৭ প্রার্থীর এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮
প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়। পরে ওই ৩৬ প্রার্থীর মধ্যে ৩৩ জন সংক্ষুদ্ধ হয়ে
আপিল করেন। বুধবার আপিল নি®পত্তিতে ৩৩ জনের মধ্য থেকে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল
ঘোষণা করা হয়। একই দিনে পূর্বে বৈধ হওয়া এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধেও আপিল করা হলে
তারও মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, মেয়র পদে ১০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭
এবং সাধারণ কাউন্সিলর পদে ১৮৫ জনসহ মোট ২৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা
হয়েছে। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মেয়র পদে বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন আওয়ামী
লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির
মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয়
সমাজতান্ত্রিক দলের (জাসদ) শফিয়ার রহমান, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু, জাকের
পার্টির খোরশেদ আলম, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান
বনি, লতিফুর রহমান মিলন ও আতাউর জামান বাবু। ২৭ ডিসেম্বর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক
ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট
গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








