বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সামসুল আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম চৌধুরী, আব্দুর রউফ প্রমূখ। শেষে ৩জন শ্রেষ্ঠ জয়ীতাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








