এর এক পর্যায়ে মঙলবার বিকালে দু-বোন একই সঙ্গে গ্যাসের বিষাক্ত ট্যাবলেট খেয়ে বিলকিসের রাড়ীতে অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলে বিলকিস বেগমর মৃত্যু ঘটে। আর শিখা বেগমকে অসুস্থ অবস্থায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তার মৃত্যু ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায় দুই বোনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ চলছিল। তার জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বদলগাছী থানার এস আই আব্দুল আজিজসহ ওসি তদন্ত রায়হান হোসেন বলেন খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। দেনা পাওনা নিয়ে পারিবারিক কলহের জেরধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






