গাজীপুর : গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার হাজী আবদুর রহিম নামে একটি পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে।
তবে এখনও কোনো হতাহত, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিস জোন ১-এর উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন ঘটনাস্খথল থেকে জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার পাইকারি কাপড়ের মার্কেটে আগুনের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
আগুনটি অনেক বড় বিধায় পরে টঙ্গি ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট পরে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরিস্থিতি বিবেচনায় আরও ইউনিট বাড়ানো হবে। তবে এর মধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।






