নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে
উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই
প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী
অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচন অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক
অফিসার ড. জামিলুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ
বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত
দুলাল, ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, নাজিম উদ্দিন মন্ডল,
এসএম মঞ্জুরুল আলম, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, স¤্রাট
হোসেন, নাজমুল হক নাদিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন
ইনেসটাকটর ফররুখ আহম্মেদ। মেলায় সরকারের বিভিন্ন দপ্তর, স্কুল ও
কলেজ মিলে ১২টি স্টলের মাধ্যমে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই
প্রযুক্তির উপস্থাপন করা হয়।








