বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃÑনওগাাঁর বদলগাছীতে কৃষকলীগ নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফজরে হুদা বাবুলসহ ৯ নেতা কর্মিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল বুধবার ৯ নেতা কর্মি হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
আসামী পক্ষের আইনজীবি আব্দুর রজ্জাক এ তথ্য নিশ্চিৎ করেন। বিএনপির রাজশাহী বিভাগীয় সম্মেলন সফল করতে গত ২২ নভেম্বর উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের বাসায় নেতাকর্মিদের নিয়ে প্রস্তুতি সভা চলছিল। ঐ দিন বেলা ২টার দিকে উপজেলা ৪ মাথা মোড়ের উত্তর দিকে সড়কের উপর ফটকা ফোটানোর শব্দ হয়। এ সময় ঐ পথে কৃষকলীগের শোক র্যালী বের হয়। অভিযোগ করা হয় কৃষকলীগের র্যালী লক্ষ্য করে বিএনপির নেতা কর্মিরা ককটেল বিস্ফোরণ করেছে। সঙ্গে সঙ্গে থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৮ নেতা কর্মিকে গ্রেপ্তার করে। পরে কৃষকলীগের সভাপতি হিরো বাদী হয়ে বদলগাছী থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। তার পর থেকে ৯ নেতা কর্মি হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিল। বাবুলসহ অন্যান্য নেতা কর্মিরা হলো বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, ওমর ফারুক, বিদ্যুৎ হোসেন, শাহিন, রুস্তম আলী, আনোয়ার হোসেন, দুলাল মুহরী প্রমুখ।








