নিজস্ব সংবাদদাতা:
কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিয়া(৬৬) আর নেই।
১৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ৭ টায় তার নয়ানগরস্থ নিজ বাস ভবনে
হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি
স্ত্রী ২ ছেলে ২ মেয়ে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাত ১০ টায় জিওধরা আদমপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় আদমপুর
কবরস্থানে দাফন করা হবে। জীবদ্দশায় আব্দুল আলীম মিয়া নয়ানগর পঞ্চায়েত ও
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছাড়াও সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন।
রাষ্ট্রীয় সম্মানে বিদায় নিলেন রণাঙ্গনের বীর আবু সাঈদ মিয়া
আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯)...








