বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা
অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টায় শেখ রাসেল মিনি
স্টেডিয়াম মাঠে উৎসব মুখর পরিবেশে অ্যাথলেটিকস এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান
সামছুল আলম ও উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। এ খেলায় উপজেলার সকল স্কুল ও
মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর
সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ
বুলু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস
সালাম মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ
সম্পাদক এম,জামান পিন্টু, রজত গোস্বামী প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও
সার্টিফিকেট প্রদান করা হয়।







