রংপুর বিভাগীয় প্রতিনিধি: মানুষের থাকার জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে। তবে প্রাণিদের জন্য আবাসিক হোটেল ব্যবস্থাএটাকে একটু ব্যতিক্রমই বলা চলে। রংপুরে গরুর জন্য আবাসিক হোটেল করে আলোচনায় এসেছে। প্রাণিদের জন্য এ আবাসিক হোটেলটি এরমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রংপুর মহানগরীর প্রবেশদ্বার মর্ডান মোড়ের অদূরে ধর্মদাশ বার আওলিয়া এলাকায় এ আবাসিক হোটেলের অবস্থান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে রংপুরের বিভিন্ন হাটে গরু ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নেয়ার জন্য সেখানে গরু নিয়ে রাত যাপন করেন। এতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারছে। তেমনি তাদের গবাদি পশুর সেবাও নিশ্চিত হচ্ছে। কোরবানির ঈদ এলে এ আবাসিক হোটেলে ব্যবসা আরও জমজমাট হয়ে উঠে। আবাসিক হোটেলে রয়েছে গরুর জন্য নির্ধারিত স্থান এবং থাকা খাওয়ার পর্যাপ্ত সুযোগ সুবিধা। আবাসিক হোটেলে গরু নিয়ে আসা ব্যবসায়ীগণ বলেন, নগরীর বিখ্যাত লালবাগহাট, বড়াইবাড়ি হাট, শঠিবাড়িহাট, আমবাড়িহাট, বেতগাড়ি, মধুপুর, খানসামা, বুড়িরহাট, তারাগঞ্জ, আফতানগরসহ বিভিন্ন হাট থেকে গরু ক্রয় করেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনি, খুলনা, বাগেরহাট ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয়। যাত্রা পথে ব্যবসায়ীরা এ আবাসিক হোটেলে এক রাত অথবা দুই রাত গরু বিশ্রাম দিয়ে তারপরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। প্রতিটি গরু বাবদ ৬০ টাকা করে দিতে হয়। গড়ে একশত গরু থাকে এ আবাসিক হোটেলে। রাত যাপনের পরে ট্রাকযোগে বিভিন্ন জেলায় গরু নেয়া হয়। গরু ব্যবসায়ীগণ বলেন, আবাসিক হোটেলে গরু রেখে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। একরাত বিশ্রাম নেয়ার পরে দেশের বিভিন্ন জায়গায় গরু নিয়ে যেতে সুবিধা হয়। এ আবাসিক হোটেলে আলমগীর হোসেন, আলাল মিয়া, মনোয়ার হোসেন ও মিনার নামে ৪ জন কর্মচারী রয়েছে। তারাই গরুর দেখভাল করেন। আবাসিক হোটেলের মালিক মো. আসানুর ইসলামের বাড়ি নগরীর দেওডোবা এলাকায়। তিনি মর্ডান মোড় সংলগ্ন এলাকায় এ আবাসিক হোটেল দিয়েছে কয়েক বছর হলো। তিনি আরও বলেন, শীতকালে গরু কম আসে। তবে এসময় প্রতিদিন ৩০/৪০টি গরু হোটেলে থাকে। এখন পর্যন্ত এ হোটেলের কোনো নাম দেওয়া হয়নি।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








