নিজস্ব সংবাদদাতা:
কলাগাছিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সদ্য ঘোষিত কাউন্সিলর তালিকা অস্বচ্ছ এবং
জামায়াত-বিএনপি’র বেষ্টিত আখ্যা দিয়ে প্রতিবাদ সভা করেছে ইউনিয়নের প্রবীণ
ও প্রকৃত আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ২৫ জানুয়ারী বুধবার বিকেল ৪টায় কলাগাছিয়া
ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কল্যান্দী এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ আওয়ামীলীগ নেতা কল্যান্দী পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ
বশিরউদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আদমপুরস্থ ১নং
ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রবীণ আওয়ামীলীগ নেতা ফয়েজ
আহাম্মদ,হাজী মোঃ সালাউদ্দিন,মোঃ সানাউল্লাহ,আলী আহাম্মদ,আক্তার সজল ও
মোঃ মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন,সারাজীবন
আওয়ামীলীগ করে শেষ বয়সে এসে বঞ্চিত হলাম। আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে
কাউন্সিলরের নাম থেকে বাদ দেয়া হয়েছে। কোন অদৃশ্য শক্তি স্বাধীনতার
পক্ষের শক্তিকে দূর্বল করার জন্য দলে জামায়াত-বিএনপিকে ঠাঁই দিচ্ছে। আমরা
জানি যারা আধারে জামায়াত-আলোতে আওয়ামীলীগ করে তাদেরকেই এবার কাউন্সিলর
বানানো হয়েছে। যারা কখনোই আওয়ামীলীগ করেনাই তাদেরকে এবার কাউন্সিলর
বানানো হয়েছে। আমরা সদ্য ঘোষিত কাউন্সিলর তালিকা বাতিলের দাবি জানাচ্ছি।
আমরা সাচ্চা আওয়ামীলীগারদের স্বচ্ছ কাউন্সিলর তালিকা চাই।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







