মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দূরন্ত সংঘের ২০২৩-২০২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার আবুরহাট বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাদির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মিশুর সঞ্চালনায় মোর্শেদ উল আলমকে সভাপতি ও ইমরুল কায়েসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কামরুল হাসান মনি, তারিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন, আজহারুল ইসলাম আদিল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আসিফ, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ উদ্দিন, সাইদুল আলম মিঠু, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-অর্থ সম্পাদক নাজমুল আলম মাহিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মনজুর আল মেহেদী আসিফ, সমাজসেবা সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক আতাহার হোসেন অভি, সহ-ক্রীড়া সম্পাদক রায়হান উদ্দিন, ফারহান রিফাত, পাঠাগার সম্পাদক হাফেজ মোহাম্মদ আরমানুল ইসলাম, প্রচার সম্পাদক আরফাতুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক নিহাল ইয়ামুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেরাজ উদ্দিন, ধর্ম ও ঐক্য সম্পাদক মোহাম্মদ শাকিল, অফিস সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-অফিস সম্পাদক শেখ ফাহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশফাক মাহতাব ইফাজ, বন ও পরিবেশ সম্পাদক জাবেদুল ইসলাম, কার্যকরী সদস্য অহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদ, আবদুল আল মামুন, শরীফ, আবদুল্লাহ আল সাকিব।
কমিটি গঠন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আনোয়ার হোসেন। ঝাকজমকপূর্ণ পরিবেশে সংগঠনের কার্যালয়ে সাবেক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতি এবং সাধারণ সদস্যদের সম্মতিতে এই কমিটি গঠিত হয়।
দূরন্ত সংঘের নবগঠিত কমিটির সভাপতি মোর্শেদ উল আলম বলেন, আমাকে প্রাণের সংগঠন দূরন্ত সংঘের সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে সাংগঠনিক সকল দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








