আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি ঃ
বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিরতিহীন ভাবে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয় । এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহিন মিয়া তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৯৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্বাস আলী বিশ্বাস পেয়েছেন ১৭৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মির্জা মাঝহারুল ইসলাম মিলন ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল বসু তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৯৫ টি।
এছাড়াও জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে রেজাউল করিম, সহ -সভাপতি শহিদুল সরদার, যুগ্ম সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক পদে আবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক পদে মোক্তার সরদার,অর্থ সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক মোঃশরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাষ কর নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রশাসন ও হিসাব বিভাগে মতিয়ার রহমান মিঞা,কৃষি বিভাগে আরিফুল ইসলাম, শাহিন মাহমুদ, হাসিম আল জায়িদ,পরিবহন বিভাগে মিঠুন মোল্লা, হাসানউদ্দিন,রসায়ন বিভাগে ইজাজুল মোল্লা,মাহমুদুর রহমান, যান্ত্রিক বিভাগে আছাদ হোসন,রুবেল শেখ,শহিদুল ইসলামও বিদ্যুৎ বিভাগে মুন্নু ফকিরসহ মোট ১২জন সদস্য নির্বাচন করে বিজয় লাভ করেন।
সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী পরিষদ দুটি প্যানেলে মোট ২৩ টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৪৭২ জন ভোটারের মধ্যে ৪৭১ জন ভোট অধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনার ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন,সদস্য সচিব ছিলেন জুনিয়র অফিসার মোঃ জামাল হোসেন খান,সদস্য আব্দুল খালেক,মোঃ মতিয়ার রহমান ও মোঃ মিলন হোসেন। নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
সন্ধ্যা ৭টায় এ ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








