মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম হিফজ মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পবিত্র কুরআন সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর উত্তরপাড়া বিবি মরিয়ম হিফজ মাদ্রাসা হলরুমে মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রকিবের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের উপদেষ্টা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও সবক প্রদান করেন মোহাম্মদপুর ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হালিম জামালপুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা নাসির উদ্দীন। অনুষ্ঠানে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সার্বিক বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জহিরুল আলম।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা নিজাম উদ্দিন এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মোহনা। এসময় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মনির আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা বেলাল হোসেন, মাওলানা ইয়াকুব, শফিউল আলম, মোহাম্মদ নুর ইসলাম, সাফওয়ান, বেলাল, রফিকুল ইসলাম ভূঁইয়া। সবক প্রদান অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সিরাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। সবক প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও সকল অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।







