রংপুর বিভাগীয় প্রতিনিধি: স্ত্রীকে ইতালি নিয়ে না যাওয়ায় সেই ইতালিয়ান যুবককে নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। প্রেমের বিয়ের পর ৬ মাসেরও বেশী সময় ধরে রঙ্গিন স্বপ্নে বিভোর রত্না রানি দাস পিতার বাড়ীতে অবস্থান করায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মাঝে। ভালোবাসার টানে ইতালি থেকে এসে ঠাকুরগাঁওয়ের রত্না রানি দাসের (১৯) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইতালিয়ান যুবক আলী সান্দ্রে চিয়ারোমিন্তে (৩৯)। গত বছরের ২৬ জুলাই হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকোপাড়া গ্রামের দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানি দাস। বিয়ের কিছুদিন পর নিয়ে যাওয়ার কথা থাকলেও ছয় মাস পেরিয়ে গেলেও স্ত্রী রত্নাকে নিজ দেশে নিয়ে যাননি ইতালিয়ান জামাই। এ নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। রত্নার পরিবারের কেউ কথা বলতে রাজি না হলে একটি সুত্রে জানা যায়, রত্নাকে পাঠানোর প্রক্রিয়া চলছে। রত্না রানির মামাতো ভাই সম্রাট বলেন, কয়েকবার চেষ্টার পরও বোনকে পাঠানো সম্ভব হয়নি। ভিসার জন্য চেষ্টা করা হচ্ছে। বোনের জামাইয়ের সঙ্গে তার কথা হয়। তিনি নিতে আসার কথা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে বোনকে পাঠাতে পারব বলে আশা করা হচ্ছে। চাড়োল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম বলেন, রত্নার পরিবার জানিয়েছে, তাদের জামাইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। তারা মেয়েকে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার রায় বলেন, যেহেতু অনেকদিন হয়ে গেছে তাই হয়তো মানুষ কিছুটা বিরূপ মন্তব্য করছে। এলাকাবাসী বলেন,বিদেশী পিরিতি মাটিও কলসি ভাঙ্গিলে আর জোড়া লাগে না এই গানের কথায় যাতে রুপ না নেয় রত্না রানি দাস ও আলী সান্দ্রে চিয়ারোমিন্তের প্রেম কাহিনি।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






