রংপুর বিভাগীয় প্রতিনিধি: ছোট বেলা থেকেই পাখির প্রতি খুব দুর্বল ছিল তামিম আহমেদ। অবসরে পাখির সাথে সময় অতিবাহিত করছে তিনি। চার বছর আগে খাঁচায় পোষাপাখি লাভবার্ডের সাথে তার পথচলা শুরু হয়। প্রথমে শখে পাখি পালন করলেও এখন তা আয়ের উৎসে পরিণত হয়েছে। এলাকায় সবাই তাকে চেনেন পাখি তামিম নামে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের মোকশেদ আলীর ছেলে তামিম আহমেদ। তার এমন সাফল্যে পাখি পালনে আগ্রহী হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। পাখির খামার দেখতে আসছে পাখিপ্রেমীরা। ক্রয় করছেন পাখিও। বাসার কাছে আসতেই শোনা যায় পাখির কলরব। সুন্দর ও পরিচ্ছন্নভাবে সাজানো পাখির খাঁচা। লাভবার্ড, কাকাতুয়া, ফিন্স, দেশি বিদেশি কবুতরসহ নানা প্রজাতির পাখি। এসব পাখির মধ্যে কোনটি উড়াউড়ি করছে। পাখির খামারের পাশাপাশি নিজস্ব পুকুরেও মাছ চাষ করেন তামিম। পাখি ক্রয় করতে এসে আনারুল ইসলাম বলেন, শুনেছিলাম তামিমের পাখির খামারে বাজিগার পাখি আছে। তাই পাখি ক্রয় করতে এসেছি। তবে তার পাখির খামারটি দেখে অনেক ভালো লাগলো। অনেক রকমের পাখি আছে। রাকিব আহমেদ বলেন, পাখির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে খামার দেখতে এসেছি। খুব ভালো লাগছে, বিভিন্ন বিষয়ে পরামর্শ নিলাম। আমিও বাসায় এমন একটি পাখির খামার করব। পাখিপ্রেমী তামিম আহমেদ বলেন, ছোট থেকেই পাখির প্রতি ভালোবাসা ছিল। সে ভালোবাসা থেকেই পাখির খামার করা। প্রথম অল্প পরিসরে খামার করেছি। এক সময়ের শখ এখন ব্যবসায় পরিণত হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে পাখির খামার করবো। ২০১৪ সালে প্রথম দু’টি বাজরিগার পাখি নিয়ে বাসার ছাঁদে একটি খাচায় রাখি। সেই পাখি বাঁচ্চা দিলে তখন থেকে বড় পরিসরে খামার করার চিন্তা শুরু হয়। ২০১৮ সালের বগুড়া থেকে ১৮ জোড়া পাখি ক্রয় করে নিয়ে এসে ছাঁদে একটি সেট তৈরি করি। কিছুদিন যাওয়ার পর পাখিগুলো ডিম দেয়া শুরু করে। তারপর ক্রমশ পাখির সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ৫০ জোড়ারও বেশী পাখি রযেছে খামারে। পাখি খামার করতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। খরচ বাদে প্রতিমাসে তিন হাজার টাকা আয় হয়। গত চার বছরে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার আয় হয়েছে। কাউন, ভাত, খিঁচুড়ি, কুসুম দানা, কাঁচা বুট, সবজি খাওয়ানো হচ্ছে পাখিদের। রাণীশংকৈল উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার বলেন, পাখির খামারকে আরও সমৃদ্ধ করার জন্য সহযোগিতা করা হচ্ছে।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






