সর্বস্তরে আর্থিক সাক্ষরতা নিশ্চিতকরণ এবং প্রবাসী আয় বৈধ পথে
প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকার
মোহাম্মদপুরে ‘শিশুকুঞ্জ বিদ্যানিকেতন’-এ ২৩ ফেব্রুয়ারি ইন্ডাস্ট্রিয়াল
অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি
(আইআইডিএফসি) এক সেমিনারের আয়োজন করে।
বাংলাদেশ ব্যাংকের সঞ্চয় প্রবণতা ও আর্থিক সাক্ষরতা সংক্রান্ত
নীতিমালা মেনে শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই আর্থিক সাক্ষরতা
গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই সেমিনার আয়োজিত হয়।
সঞ্চয়ের সুফল, বৈধ পথে অর্থ প্রেরণ সহ আর্থিক ও সামাজিক বিভিন্ন
বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। বৈধ পথে অর্থ লেনদেন বিশেষ
করে, বিদেশ থেকে ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তর করার বিষয়ে
উপস্থিত অভিভাবক, শিক্ষিকামন্ডলীকে অবগত করা হয়।
আইআইডিএফসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আর্থিক সাক্ষরতা
বিভাগের প্রধান কাজী দিলরুবা সেমিনারের প্রতিনিধিত্ব করেন।
আইআইডিএফসির অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থীদের অভিভাবক,
শিক্ষক-শিক্ষিকামন্ডলী, শিশুকুঞ্জ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা তুরান
হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষার মৌলিক অধিকারের সুবিধা থেকে বঞ্চিত শিশুদের জীবনে
শিক্ষার আলো পৌঁছে দিতে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় ‘শিশুকুঞ্জ
বিদ্যানিকেতন’।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







