গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২২-২০২৩ এর আওতায় ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। ডোমার উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম, ডোমার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমূখ। অপরদিকে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও নবীনদের বরন এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।







