বঙ্গবাজারের প্রতিটি দোকানে ঈদকে সামনে রেখে নতুন করে কাপড় মজুদ করেন ব্যবসায়ীরা। আগুনে সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা আহাজারি করছেন।
আশিক মিয়া নামের এক ব্যবসায়ী জানান, ‘আমার হাজার হাজার পিস পাঞ্জাবি ভাই। চোখের সামনে সব জ্বলে। আমার এক কোটি টাকার পাঞ্জাবি পুড়ে ছাই।’
ঈদ উপলক্ষে লাখ লাখ টাকার মালামাল তুলেছিলাম। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস আইছে। আইসা পুলিশ হেড কোয়ার্টারে পানি মারে। (ঈদ উপলক্ষে) এক কোটি টাকার পাঞ্জাবি তুলছিলাম। আমার সব শ্যাষ ভাই।’
সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে।আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে।






