বঙ্গবাজার এবং এর আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়েছে স্মরণকালের ভয়াবহ আগুন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করছে উৎসুক জনতা। ছবি তুলেছেন নুরুল করিম–
ভয়াবহ এই আগুনে ঈদের জন্য আনা শত শত দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। সব হারিয়ে দিশেহারা এখানকার ব্যবসায়ীরা। কোনো ক্রমেই থামছে না তাদের কান্না। ছবি: ডেইলি বাংলাদেশ
আগুন দীর্ঘ তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৫০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টারও। ছবি: ডেইলি বাংলাদেশ
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করছে উৎসুক জনতা। ছবি: ডেইলি বাংলাদেশ
এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। ছবি: ডেইল বাংলাদেশ
কয়েক হাজার মানুষ একসঙ্গে ভিড় করার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছবি: ডেইলি বাংলাদেশ
ফায়ার ফাইটার আলতাফ হোসেন জানান, উৎসুক জনতার জন্য কাজ করা কিছুটা কঠিন। তাদের জন্য ব্যবসায়ীরা মালামালও সরাতে পারেননি ঠিকমতো। ছবি: সংগৃহীত







