রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার গৃহবধূ শিমু বেগমকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী দুলাল মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-১৩। শিমু বেগমকে গলাটিপে হত্যার পর তার মুখে বিষ ঢেলে আত্নহত্যার নাটক সাজিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত দুলাল মিয়া মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। গত ১৪ এপ্রিল শুক্রবার রাতে জামালপুরের বকশিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেড় বছর আগে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয় শিমু বেগমের। বিয়ের সময় যৌতুক হিসাবে একটি মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র এবং নগদ ২ লক্ষ টাকা দেন শিমুর পরিবার। এরপরেও শিমুর স্বামী দুলাল মিয়াকে আরও ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে। শিমুর পরিবার যৌতুকের টাকার দিতে না
পারায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে গত ৭ মার্চ শিমু বেগমকে স্বামী দুলাল মিয়া, শ্বশুর বাবলু মিয়া এবং শাশুড়ী দুলালী বেগম মিলে মারধরের একপর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনাটি ধামাচাপা দিতে শিমুর মুখে বিষ দিয়ে আত্নহত্যা করে বলে চালানোর চেষ্টা করা হয়। র্যাব-১৩ কর্মকর্তা বশির বলেন, এ ঘটনায় শিমুর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। বিষয়টি ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে দুলাল। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...








