রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাজারের সবজির ব্যাগে পাওয়া যায় ৭৭ গ্রাম হেরোইন। এসময় ব্যাগ বহনকারী মাহাতাব হোসেন (৩৫) নামে ব্যক্তিকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার দুপুরে র্যাব-১৩ গাইবান্ধা ক্যা¤েপর ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাহাতার হোসেন রাজশাহীর গোদাগাড়ী থানার মইশালবাড়ী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩ গাইবান্ধা ক্যা¤েপর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ এপ্রিল শুক্রবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাঁশকাটা এলাকায় হাজি ক্যা¤েপর সামনে বগুড়া থেকে আসা রংপুরগামী শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এসময় বাজারের সবজির ব্যাগে থাকা ৭৭ গ্রাম হেরোইনসহ মাহাতাব হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহতাব হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, শনিবার বিকালে মাদক কারবারি মাহাতাব হোসেনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







