রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নিলয় নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ মে বৃহ¯পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বেরোবি ক্যা¤পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়য়ার গ্রুপের সঙ্গে সাধারণ স¤পাদক শামীম মাহফুজ গ্রুপের বাগবিতন্ডা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। তারই রেশ ধরে গত বৃহ¯পতিবার রাত দশটার দিকে সাধারণ স¤পাদক গ্রুপের নিলয়কে ধাওয়া দেয় সভাপতি গ্রুপের কয়েকজন কয়েক জন শিক্ষার্থী। এ সংবাদ ছড়িয়ে পড়লে ক্যা¤পাসে রাত সাড়ে ১০টার দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সভাপতি ও স¤পাদক পক্ষের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাধারণ স¤পাদক গ্রুপের নিলয় আহত হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেন বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যা¤পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রেবোবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ স¤পাদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।







