প্রেস বিজ্ঞপ্তি
বরিশাল হবে সাম্প্রদায়িক সম্প্রতির নগরী
-মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন- আমি আপনাদের অধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত রয়েছি। বরিশালকে নিরাপদ ও পরিচ্ছন্ন বসবাস উপযোগী একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। তাই আপনাদের সমর্থন প্রয়োজন। আমি আপনার সেবক হিসেবে পাশে থেকে আপনাদেরকে নিয়ে নগরীকে সাজাবো। আমি বরিশালকে সাম্প্রায়িক সম্প্রতির এক নগরী হিসেবে গড়ে তুলবো, যেখানে ধর্ম-বর্ণ সকলে যার যার অধিকার নিয়ে বেছে থাকবে। এখানে থাকবে না কোন হানা-হানি, জুলাম-নির্যাতন। সকলে যার যার অধিকার নিয়ে বেচে থাকবে এতে কেউ হস্তক্ষেপ করতে পারবেনা।
আজ ২৩শে মে ২০২৩, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই নগরীর ১৭নং ওয়ার্ড খ্রিস্টান সম্প্রদায়ের সাথে অক্সফোর্ড চার্জ অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন।







