Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

বজ্রপাতে সারাদেশে একদিনেই ১৬ জনের প্রাণহানি

admin by admin
May 24, 2023
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বজ্রপাতে নয় জেলায় ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে নরসিংদী, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, শরীয়তপুর, নেত্রকোনা, নওগাঁ, সুনামগঞ্জ ও চাঁদপুর জেলায় বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে এসব জানা গেছে।

নরসিংদী: নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেলার রায়পুরা মনোহরদী শিবপুর ও নরসিংদী সদরের বিভিন্ন স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২) ও মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (২৫)। শিবপুরের দক্ষিণ সাদারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩০)। নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার শুকুমার রায়ের ছেলে শুপ্তকর (১৪)। সে সাঠিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে নৌকার পানি সেচতে গিয়ে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মেনু মিয়া (৩৫) মাছধরার নৌকা সেচতে গিয়ে বজ্রপাতে মারা যান। পরে এলাকাবাসী তাকে নদী থেকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে রেখে যান স্ত্রী ও এক সন্তান।

এ ব্যাপারে মেনু মিয়ার চাচাতো ভাই নুরুল ইসলাম বলেন, আমার চাচাতো ভাই একজন সহজ সরল মানুষ ছিল। আজ দুপুরে বৃষ্টির সময় তার মালিকের নৌকা সেচতে গিয়ে বজ্রপাতে মারা যান। আমরা নদী থেকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামে একজন ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোয়ালনগর ও বুড়িশ্বর ইউনিয়নে পৃথক ঘটনা ঘটে।

গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক ভূঁইয়া বলেন, সোমবার দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মতি মিয়ার ছেলে মোজাম্মেল হক।

অপরদিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে মেদির হাওড়ে কাজ করতে গিয়ে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। তার নাম অলি মিয়া। তিনি আশুরাইল গ্রামের নমিজ উদ্দিনের ছেলে।

বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল চৌধুরী বলেন, বজ্রপাতে আতঙ্কিত হয়ে এক শ্রমিক মারা গেছেন বলে আমি শুনেছি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: মঙ্গলবার পাবনার ভাঙ্গুরায় বজ্রপাতে ধান কাটা অবস্থায় দুইজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকেরা উপজেলার বেতুয়ান গ্রামের মাঠে ধান কাটছিলেন। বজ্রপাতে নিহত রমিজ (৩১) ও শাকিল (২২) পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা। ওই বজ্রপাতে আরও ১৩ জন আহত হয়েছেন।

বেতুয়ান গ্রামের ইউপি সদস্য আরজু খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার দিলপাশার ইউনিয়নের বাউঞ্জান এলাকার মাঠে বোরো ধান কাটছিল শ্রমিকেরা। বিকাল থেকেই বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। এতে দুই শ্রমিক মারা যায় এবং ৫-৬ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে গোসাইরহাটে টিউবওয়েল থেকে আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে সাড়ে ৩টায় উপজেলার কোদালপুর ইউনিয়নের রসিদ সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাঈনউদ্দিন মান (২৭) কোদালপুর ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে মাঈনউদ্দিন পেশায় একজন কৃষক।

বিষয়টি নিশ্চিত করে কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান সরদার বলেন, আমার ইউনিয়নের রসিদ সরদারপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মাঈনউদ্দিন বিকালে বাড়িতে খাবার পানি আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় ফসলের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. আবদুর রব হাওলাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের আবদুল আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়েছে।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে বাড়ির সামনের বিলে মাছ ধরতে গিয়ে জয়নাল আবেদিন (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া জানান, মঙ্গলবার সকালে বজ্রপাতে জয়নাল আবেদিন নামে একজন লোক মারা গেছেন। এমন সংবাদ শুনে আমি তার গ্রামের বাড়ি যাই এবং পরিবারের খোঁজ খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফসলের ক্ষেত থেকে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে জামিল প্রামাণিক (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক জামিল প্রামাণিক উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আজাদ প্রামাণিকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বড়ইয়া নদীতে ধানবোঝাই করা ইঞ্জিনচালিত নৌকা থেকে বজ্রপাতের বিকট শব্দে পানিতে পড়ে ওমর ফারুক (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বজ্রপাতের বিকট শব্দে ওমর ফারুক নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। ওমর ফারুক ওই গ্রামের আলীম উদ্দিনের ছেলে। সে উপজেলার জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

এ সময় নৌকায় থাকা কৃষক আবুল কাশেম (৫৫) ও তার ছেলে শাহীন মিয়া (১৫) এবং কৃষক কালাচান (৬৫) বজ্রপাতে আহত হন। হতাহতদের বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেলেরা নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি করে ওমর ফারুকের লাশ উদ্ধার করেছেন।

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে হাসান মিজি নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মো. হাসান মিজি (৪৫) পশ্চিম ছোট সুন্দর গফুর মিজি বাড়ির মৃত মো. কলিমউদ্দিন মিজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রামপুর ইউপি চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী জানান, প্রাথমিকভাবে জানা যায়- হাসান মিজি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান। তখন প্রচণ্ড ঝড় শুরু হয়। ওই সময় তিনি বৃষ্টি উপেক্ষা করে বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Post Views: 329

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
90

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d