রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের আক্কেলপুর এলাকার অটোরিক্সা পার্টস ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক হত্যাকান্ড মামলার প্রধান আসামী মমিনুর রহমান মমিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মহারগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী বলেন, গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত ১ মে রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মনিরুজ্জামান মানিক। পরদিন বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তাজহাট থানায় হত্যা মামলা করেন। হোসেন আলী বলেন, ক্লুলেস হত্যা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মূল আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন মমিন। তিনি ঘটনার পর থেকে আত্নগোপনে ছিলেন। ২৫ দিনের মধ্যে হত্যাকান্ডের ২৫ দিনের মধ্যে রহস্য উদঘাটন করেছি। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মমিন জানান ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে মানিককে আক্কেলপুর স্কুল মাঠে ডাকেন। সেখানে ধারের পাঁচ হাজার টাকা ফেরত চান। এ সময় মানিক বলেন স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার ধার নিয়েছে। ২ মে মমিনুরের স্ত্রী লোন তুললে পরিশোধ করে দেবেন বলে মানিকের কাছে টাকা নেই জেনেও আরও পাঁচ হাজার টাকা ধার চান। এ নিয়ে তাদের কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে তার অন্ধকোষ চেপে ধরলে চিকন সুতা দিয়ে মানিকের গলা পেঁচিয়ে ধরেন। এরপর শ্বাসরোধে তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







