রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ঠিকাদার ও সংগঠক রইচ আহমেদ আর নেই। ১৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রইচ আহমেদ রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ছিলেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ স¤পাদক ও রংপুর জেলা যুবদলের সাবেক সভাপতি। এছাড়া তিনি রংপুর সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি ও রংপুর জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ স¤পাদক ছিলেন। রইচ আহমেদ রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন পরে জোটগত কারণে প্রার্থিতা প্রত্যাহার করেন। তার জানাজার নামাজ মঙ্গলবার বাদ আছর নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর ২টার দিকে তার মরদেহ রংপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপি নেতা রইচ আহমেদের মৃত্যুতে রংপুর জেলা ও মহানগরসহ দলের তৃণমূল পর্যায়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়িতে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও রংপুর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নী খান সোহেল, রংপুর বিভাগের সাংগঠনিক স¤পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক স¤পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম, রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারন স¤পাদক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ স¤পাদক শাহ জিল্লুর রহমান, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ স¤পাদক সরকার মাজহারুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও ধর্মীয় সংগঠনের নেতারা।







