আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় সারা দেশে এক যোগে বিটিভির মাধ্যমে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্ধোধন ঘোষনা করেন। বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল-হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন, দেওয়ান বাবলু, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আল-এমরান হোসেন, পল্টন, বদলগাছী ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মারিয়া ইবনে আজিজ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুধিজন ও বদলগাছী উপজেলায় কর্মরত ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








