বাস্তবতা কি জিনিস!!!
একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।
কেউ তাঁকে নমস্কার করলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। ব্যাংকটিতে যারা কাজ করছেন সবাই নতুন।
তিনি নিজেকে ঐ ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি হিসেবে পরিচয় দেন। পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাঁকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, “অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”
অবসরপ্রাপ্ত এমডি বলেন, “প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়।
পদ, পদবী, উপাধি, ক্ষমতা-অহংকার সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী। বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”
সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়! এই সত্যটা সময় থাকতে আমরা বুঝতে চাই না!
©️সংগৃহীত







