রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে পারিবারিক কলহের জেরে সন্তানের সামনে স্ত্রী শুভা রাণীকে (৪৪) কুপিয়ে হত্যার পর আত্নহত্যা করেছে রবীন্দ্র নাথ নামে এক ব্যক্তি। গত ৪ আগস্ট শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়নের ধর্মেশ্বর ড্রাইভারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শুভা রাণী রবীন্দ্র নাথের স্ত্রী। গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করা রবীন্দ্র নাথ ড্রাইভারপাড়া গ্রামের গৌরাঙ্গ চরণের ছেলে। কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরহাদ মন্ডল শনিবার সকালে তাদের মৃত্যু বিষয় নিশ্চিত করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পারিবারিক কলহের জেরে রবীন্দ্র নাথের সঙ্গে তার স্ত্রী শুভা রাণীর ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী রবীন্দ্র নাথ ঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ছুরির আঘাতে গুরুতর জখম হন শুভা রাণী। শুভা রাণীর আত্নচিৎকারে রবীন্দ্রনাথের ছোট ভাই চেতনা চন্দ্র এবং চাচাতো ভাই গোলাপ চন্দ্রসহ অনেকেই আসলেও মানসিক ভারসাম্যহীন রবীন্দ্র নাথের হাতে ধারালো ছুরি দেখে ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস না পেলেও ভাবিকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই চেতনা চন্দ্র গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী ছুরিকাঘাতে গুরুতর আহত শুভা রাণী ও আহত চেতনা চন্দ্রকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টার দিকে শুভা রাণীর মৃত্যু হয়। এদিকে ঘাতক স্বামী রবীন্দ্র নাথ স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করে শনিবার ভোর রাতেই বাড়ির গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সংবাদ পেয়ে শনিবার সকালে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। নিহতদের ছেলে উজ্জল চন্দ্র বলেন, বাবা রবীন্দ্র নাথ দুই-তিন বছর ধরেই মানসিক রোগে ভুগছিলেন। মাঝে মধ্যেই এরকম করত কিন্তু রাতে হঠাৎ মাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে থাকে। মাকে বাঁচাতে গিয়ে আমার চাচাসহ আরও কয়েকজন আহত হয়েছে। বাবাকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমরা রাতেই ৯৯৯ নম্বরে ফোন করেছিলাম। বাবার হাতে ধারালো ছুরি থাকায় আমরা তার সামনে কেউ যেতে সাহস পাইনি। মাকে কুপিয়ে ওই অবস্থায় বাবা গোয়াল ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, এ রকম একটি ঘটনা শুনে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








