এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরের দিওড় ইউনিয়নে জনসাধারণের যাতায়াতের রাস্তা সংস্কারে সহযোগিতা করলেন দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন জাতীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক।
আজ-(৫ জুলাই-২৩) শনিবার জানা যায়,দিনাজপুর বিরামপুর উপজেলাধীন দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামে জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তা অনেকদিন যাবত অকেজো হয়ে পড়েছিল। উক্ত রাস্তাটি অকেজো থাকায় গ্রামের সকল মানুষ যাতায়াতের খুবই সমস্যায় ভুকছিলেন। কারন উক্ত রাস্তাটি ছিল গ্রামের জনসাধারণের যাতায়াতের একমাত্র পথ। এ বিষয়ে গ্রামের জনসাধারণ উক্ত যাতায়াতের অকেজো রাস্তাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল এর নিকট জানালে তিনি সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিকের সার্বিক সহযোগিতায় উক্ত রাস্তা ঠিক সংস্কার করেন। উক্ত রাস্তাটি বৈদাহার গ্রামে প্যারাসাইটিং-১০০-ফিট কাজ করেন। ফলে জনসাধারণের যাতায়াতের পথ শুগম হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে বৈদাহার গ্রামের জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন
ইউনিয়নের সকল জনসাধারণের উন্নয়ন ও কল্যাণে
আব্দুল মালেক মন্ডল চেয়ারম্যান বরাবরের মতো আমাদের সকলের সুখে দুঃখে পাশে থাকে তবে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য আমরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল কে ধন্যবাদ জানান। এ বিষয়ে তারা আরো জানান যে এমনই চেয়ারম্যান বরাবরের মতো আমাদের পাশে থাকে তবে সকলে নিম্ন আয়ের মানুষের সুখে দুঃখে পাশে পাবে ও দেশ ও সমাজের উন্নয়ন হবে।
এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।







