রংপুর বিভাগীয় প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একই কবরস্থান থেকে ১১টি কংকাল চুরি হয়েছে। গত ১০ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলশিপুর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন তুলশিপুর কবরস্থান থেকে এ কংকাল চুরির ঘটনা ঘটে। ১১ আগস্ট শুক্রবার বিকালে তুলশিপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা খেলা-ধুলার করার সময় কবরস্থানে কাফনের কাপড় ও কবরের মাটি খোড়া দেখতে পায়। কংকাল চুরির সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন এসে দেখেন ১১টি কবরের কংকাল চুরি হয়েছে। কংকাল চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চক্রটি তাদের ব্যবহৃত কাপড়, ব্যাগ ও কাফনের কাপড় ফেলে গেছে। মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কংকাল চুরি ঘটনাটি বেদনাদায়ক। স্বজনদের কবর থেকে কংকাল চুরির ঘটনা কোন মানুষ মেনে নিতে পারে না। এ ঘটনার পর এলাকার মানুষ কংকাল চুরি প্রতিরোধে রাত জেগে কবরস্থান পাহারা দিচ্ছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








