আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) মসজিদ-মাদরাসায় দোয়া ও গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। জানা গেছে, গত ১৫ আগস্ট মঙ্গলবার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস-২০২৩ উপলক্ষে স্থানীয় সাংসদের পক্ষ থেকে ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজা ইউপির বিভিন্ন মসজিদ-মাদরাসা ও গীর্জায় শুকনো খাবার বিতরণ এবং দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।#








