আল আমিন মন্ডল (গাবতলী-বগুড়া) ঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে থানা ও পৌর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন করেন উপজেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, সহ-সভাপতি আফসার আলী মিজু, ইস্কান্দার আলী ময়না, মতিয়ার রহমান মতি, আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, কৃষি বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সজল, কাউন্সিলার ওবাইদুল হক জ্যাক, বিএনপির নেতা শ্যামল তরফদার, যুবদল নেতা আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দৌলত, নিপুল, সনি মিয়া, বেলাল, পেস্তা, জনি, বাবু, সৌরভ, রানা, সাব্বির, বাবু, পলাশ, মামুন, জাহিদ, মোহন, রবিউল, মহিদুল, নাবিল, মান্নান, ছাত্রদল নেতা সাইদ, রাকিব, নাহিদ, মাইনুল, মমিন, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক আনিছার রহমান, শ্রমিকদল নেতা মর্নিং, আরিফুল, সিহাব ও সুমনসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে উপজেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








