নূর মোহাম্মদ ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি থেকে নারী কেলেঙ্কারি ও বাল্যবিবাহসহ অসংখ্য অভিযোগে বহিস্কৃত ফজলুর রহমান ভুলু এখন লক্ষ্মীপুর জজকোর্টের স্টাফ পরিচয় দিয়ে আদালত পাড়া মানুষ হয়রানি করছে এবং তার বেপরোয়া আচারণে পুলিশ ও সাধারণ মানুষ অতিষ্ঠ। রোববার (২০ আগস্ট) সন্ধ্যা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত প্রাঙ্গণে অভিযুক্ত সেই ভুলু গণমাধ্যমকর্মী ও উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে উশৃংখল আচারণ করে জানান আমি কোর্টের স্টাফ আপনারা যা করার করেন। আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবেন না। জানা গেছে, রামগতির চর বাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমসহ ৯ আসামীকে দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক আজিজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে আসামীদের আদালত থেকে কারাগারে পাঠানো কথা ছিল। ওই পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা আদালতে গেলে আইনজীবীর সহকারী পরিচয় দেয়। একপর্যায়ে নিজকে কোর্ট স্টাফ পরিচয় দিয়ে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেয়। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. জাফর আহমেদ জানান, ভুলুকে ৪ মাস পূর্বে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে আমাদের সমিতি থেকে বহিষ্কার করা হয়। কোর্ট পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম মুকুল বলেন, ভুলু কোর্টের কোন স্টাফ নয়। অনেকের কাছ থেকে শুনছি আইনজীবীর সহকারী ছিলো।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







