সাহাব উদ্দিন রিটু,লামা,বান্দরবান প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্ট
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক
গ্রেনেড হামলা ও দেশব্যাপী বিএনপি জামায়তের অরাজকতা,সন্ত্রাস ও
নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সভা হয়েছে।উপজেলার আজিজনগর ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল ৫টায় আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের
আয়োজনে
আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ
ও মহিলা আওয়ামিলীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল
আজিজনগর বাজার প্রদক্ষিণশেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সভায়
যোগ দেয়।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন
কোম্পানীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল বলেন,বিএনপি জামায়ত
জোট সরকার দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। ২০০৪ সালের ২১ আগস্ট
বর্বরোচিত গ্রেনেড হামলা করে তারা চেয়েছিল আরেকটি ১৫ আগস্ট
রচনা করে আওয়ামীলীগকে স্বমুলে ধ্বংস করতে।কিন্তু আল্লাহর অশেষ রহমত
ও এদেশের মানুষের দোয়ায় বেঁচে যায় বঙ্গবন্ধু কন্যা শেখ
হাসিনা।সেদিন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বেঁচে গেলেও গ্রেনেটে
প্রাণ যায় আইবি রহমানসহ আওয়ামীলীগের অনেক বর্ষীয়ান নেতার।
এখনো পঙ্গু হয়ে বেঁচে আছেন অনেক নেতাকর্মী।
উপজেলা যুবলীগের সহসভাপতি নাজিম উদ্দিন রানার সঞ্চালনায় এসময়
আরও বক্তব্য রাখেন মন্ত্রীর প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,আজিজনগর ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: সেলিম রেজা প্রমুখ।
সংবাদ প্রেরক
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








