আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে অংশ নেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মকবুল হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাহাদত হোসেন খান সাগর, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বুলবুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক নুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক গোলজার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল হুদা টপি, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, সোহেল খান, যুবদল নেরতা নুরুল ইসলাম উজ্জল, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রিমন, শ্রমিকদল নেতা জামিল ও সিবলু সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








