মোঃ হাছান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের চুনারুঘাটে ২০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। রোববার সকালে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের রঘুনন্দন পাহাড় ও শাহজীবাজার রাবার বাগানের টিলার উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, লাশটি ৪/৫ দিন আগের অর্ধগলিত গলাকাটা অবস্থায় রাবার বাগানের গহীন জঙ্গলের নির্জন স্থান থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হক।








