নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার অনুমোদনহীন অবৈধ কীটনাশক জব্দ করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে জব্দকৃত কীটনাশকগুলো ধ্বংস করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ২৯২ কার্টুন অবৈধ কীটনাশক উদ্ধার করে উপজেলা প্রশাসন। অনুমোদনহীন অবৈধ কীটনাশক মজুদ রাখার দায়ে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানের মালিক ইউনুস আলীকে ৫০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ।
ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!
ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘করব...







