ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ,বিদ্যুৎসহ সামগ্রিক দিক দিয়ে দেশ এগিয়ে গেছে। আওয়ামী লীগ যাতে রাস্ট্রীয় ক্ষমতায় আর আসতে না পারে সেজন্য স্বাধীনতা বিরোধী একটি মহল নানাভাবে অপচেষ্ঠা চালিয়ে আসছে। দেশের জনগনকে সঙ্গে নিয়ে সবাই মিলে ঐকবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী এই অপশক্তিতে রুখে দিতে হবে। ধর্মপাশা উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্ত্বরে শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ১৫বছরের উন্নয়ন প্রচারের লক্ষে অনুষ্ঠিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম,সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী,মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এহসান তালুকদার,,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ মানব বিষয়ক সম্পাদক মহি উদ্দিন আহমেদ কনিক প্রমুখ।
Views: 294
Related