আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে সোমবার দিবাগত রাতে উপজেলার কেশাইল হঠাৎ পাড়া গ্রামে স্বামীর নির্যাতনে এক গৃহবধু আত্নহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হঠাৎ পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা কয়েক বছর পূর্বে লালুহার গ্রামের আবু বক্করের মেয়ে জেসমিন আক্তার সুমি (২৬) কে বিয়ে করে। তাঁদের ঘরে ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে। এর মাঝে সোহেল রানা পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে অশান্তি সৃষ্টি হয়। পারিবারিক অশান্তির কারনে সোহেল এর স্ত্রী চাকুরী করার ইচ্ছে পোশন করলে সোমবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক এক পর্যায় সোহেল তার স্ত্রীকে মারপিট করে এবং গলা চেপে ধরে। রাগ অভিমানে সোহেলের স্ত্রী সুমি পাশের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে।
সুমির বাবা-মার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে তাকে হত্যা করা হয়েছে। এর আগে সোহেল আরও দু-তিন বার সুমিকে নির্যাতন করেছে। সোহেলের ২ বছরের শিশু কন্যা জানায়, বাবা মাকে মেরেছে। সোহেল পলাতক থাকায় তাঁর মতামত পাওয়া যায়নি।
খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, লাশ মর্গে প্রেরন করা হয়েছে এবং থানায় আত্নহত্য প্ররোচনা একটি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোহেল পলাতক রয়েছে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








