Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জে অন্ত:দ্বন্দ্বে আ.লীগ-নিস্ক্রিয় বিএনপি-সুবিধা নিতে পারে জাপা

admin by admin
October 10, 2023
in বাংলাদেশ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনী আমেজে সরগরম পুরো গাইবান্ধার সংসদীয় আসন গোবিন্দগঞ্জ। উপজেলার পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে খেলার মাঠ, আড্ডা, সবখানে আলোচনার বিষয় একটাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে গোবিন্দগঞ্জে কে পাচ্ছে কোন দলের মনোনয়ন, এর হিসাব কষছে সব শ্রেণি-পেশার মানুষ। সারা দেশের মতো মনোনয়ন নিয়ে চুলচেরা বিশ্লেষণের নেই গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ সংসদীয় আসনের ভোটারদের। ভোটারদের মন জয় করতে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা। উন্নয়নের বার্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মনোনয়ন দৌড়ে কে এগিয়ে, তা নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ। গাইবান্ধা-৪ সংসদীয় আসনের মহিমাগঞ্জ, কাটাবাড়ী, কোচাশহর, নাকাই, রাজাহারসহ ১৭টি ইউনিয়নের সব কটিতেই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা চোখে পড়ার মতো। দলের জ্যেষ্ঠ নেতা এবং মনোনয়নপ্রত্যাশীদের নিজস্ব চেম্বারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড়। উঠান বৈঠক, মতবিনিময় সভার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে ক্ষমতাসীন দলের মনোনয়নপ্রত্যাশীরা। আওয়ামী লীগের এত সব আয়োজনের বিপরীতে মাঠে নেই বিএনপি প্রার্থী ও নেতারা। তবে বিএনপির নেতাগণ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত না হলেও রাজপথের আন্দোলন জোরদারের মাধ্যমে দাবি আদায় করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন নিয়ে ভাবছেন না তারা। তাদের টার্গেট সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের এক দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচির পথে হাঁটছে জাতীয়তাবাদী আদর্শের রাজনৈতিক দলটি। এদিকে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব নিয়ে চলছে টানাপড়েন। এ ছাড়াও দলটির দুই শীর্ষ নেতা রওশন এরশাদ এবং জিএম কাদের ঐক্যে ফাটল ধরায় জাপার জেলা নেতৃত্বেও এর প্রভাব পড়েছে। মূল দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি সহযোগী সংগঠনগুলোকে শক্ত ভিত দিতে তৎপর দলটি। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের হাতে আগামী দিনের হাল তুলে দিতে চায় জাপা। এমনটি জানিয়েছেন দলটির জেলা নেতারা। অন্যদিকে গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর দৃশ্যমান কোনো সাংগঠনিক কর্মকান্ড না থাকলেও ভিন্ন কৌশলে এগোচ্ছে দলটি। বিএনপির সঙ্গে স¤পর্কের টানাপড়েন ও রাজনৈতিক কৌশলের কারণে এবার এককভাবে নির্বাচন করতে চায় জামায়াত। সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন তারা। ইতিমধ্যে এ আসনে নিজেদের একক প্রার্থী ঠিক করেছে জামায়াতে ইসলামী। গোবিন্দগঞ্জ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির, ২০০১ সালে বিএনপির ও ২০০৮ সালে আওয়ামী লীগ প্রার্থী, ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ২০১৮ সালে আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারণ স¤পাদক মোকাদ্দেস আলী বাদু, সহ-সভাপতি এ্যাডভোকেট ইবনে আজিজ মো. নুরুল হুদা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা নাজমুল ইসলাম লিটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সরকার মনোনয়ন চাইবেন। গোবিন্দগঞ্জে আওয়ামী লীগে বিভক্তি সবচেয়ে বড় সমস্যা। এ আসনে যিনিই মনোনয়ন পাবেন তাকেই দলের একাংশের তীব্র বিরোধিতার মুখে পড়তে হবে। সে কারণে জয়ের জন্য দলের পর্যাপ্ত ভোট এ এলাকায় থাকলেও প্রার্থীর পরাজয়ের শঙ্কা সবসময় থেকেই যায়। যদিও মনোনয়নপ্রত্যাশী সবাই মুখে দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন তার পক্ষেই সবাই কাজ করবেন। বর্তমান সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী এলজিইডির প্রধান প্রকৌশলী থাকাকালীন এবং পরবর্তীকালে ২০০৮ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেন। সাম্প্রতিক সময়ে ভোটার ও দলের তৃণমূল
নেতাকর্মীদের সঙ্গে তার দূরত্ব বেড়ে গেছে। অন্যদিকে ২০০৪ সালে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন জাসদ নেতা আবুল কালাম আজাদ। ২০০৫ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং ২০০৮ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ শক্তভাবে জামায়াত-শিবিরের অপতৎপরতা মোকাবিলা করে অনেকের সমর্থন পেলেও আদিবাসী সাঁওতালদের উপর নিপীড়নের ঘটনায় নেতৃত্বদানের অভিযোগে তিনি দেশে-বিদেশে বিভিন্ন মহলে সমালোচিত হন। গাইবান্ধা-৪ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ব্যাপক গণসংযোগ চালিয়ে আলোচনায় এসেছেন। গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগে কোনো বিভক্তি বা গ্রুপিং নেই দাবি করে জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক সাইফুল আলম সাকা বলেন, আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী বড় রাজনৈতিক দল। নির্বাচনে অংশ নিতে যেমন অনেকেই আগ্রহী থাকেন। তেমনি নেতৃত্বের প্রতিযোগিতাও থাকে। তবে তা দলে বিভক্তি হিসেবে কাজ করে না। নির্বাচনের সময় কখনো কখনো একাধিক প্রার্থী হলে তার পক্ষ-বিপক্ষে কর্মীরা ভাগ হয়ে পড়ে। এ দ্বন্দ্ব বা বিভক্তিকে দলীয় দৃষ্টিকোণ থেকে বিভক্তি বা গ্রুপিং হিসেবে দেখার কোনো সুযোগ নেই। স্বচ্ছ ও সদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে জেলা আওয়ামী লীগ। গাইবান্ধা-৪ আসনে ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপির মোত্তালিব আকন্দ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালে তার মৃত্যুতে এ আসনের উপ নির্বাচনে মোত্তালিব আকন্দের বড় ছেলে শামীম কায়ছার লিংকন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী ছিলেন ফারুক কবির আহমেদ। কিন্তু নির্বাচনের কয়েক দিন আগে মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের হলে প্রার্থিতা হারান ফারুক কবির আহমেদ।এখন বিএনপি রাজপথের আন্দোলনে চূড়ান্ত সফলতায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের মূল ভাবনায় আন্দোলন থাকলেও নির্বাচনের প্রস্তুতিও যে একেবারে নেই তা বলা যাবে না। এ নিয়ে প্রকাশ্যে কোনো তৎপরতা না থাকলেও চলছে নির্বাচনি হোমওয়ার্ক। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম কায়ছার লিংকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি আহ্বায়ক ফারুক আহম্মেদ, আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. ওবাইদুল হক সরকার বাবলু ও পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবীর মনু। জেলা বিএনপির সাধারণ স¤পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে গাইবান্ধায় বিএনপি অনেক বেশি সংগঠিত। দলে কোনো বিভেদ- কোন্দল নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা সাজানো হচ্ছে। দাবি-দাওয়া আদায়ে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। শিগগিরই দলের করণীয় ও অবস্থান স¤পর্কে জানা যাবে। দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার
সিদ্ধান্ত আপাতত নেই বিএনপির। আগামী নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা শাখার আহ্বায়ক কাজী মশিউর রহমান দলের মনোনয়ন চাইবেন। জাতীয় পার্টি জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য ও জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক স¤পাদক রেজাউন্নবী রাজু বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটি এখন ঐক্যবদ্ধ। পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। গাইবান্ধা-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে দলটির রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য ডা. আব্দুর রহিম সরকারের নাম শোনা যাচ্ছে। গাইবান্ধার সবচেয়ে বড় উপজেলা গোবিন্দগঞ্জের ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গাইবান্ধা-৪ সংসদীয় আসন। এ আসনে ভোটার রয়েছে ৪ লক্ষ ৮১ হাজার ২৬২ জন। তার মধ্যে পুরুষ ২ লক্ষ ৪১ হাজার ৬৭২ জন ও নারী ২ লক্ষ ৩৯ হাজার ৫৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।

 

Post Views: 373

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
89

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
19

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d