রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ইংরেজি ২৮ নভেম্বর রাত ৯ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের ফয়লাস্থ মোংলা বাস স্টান্ডের সামনে দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রামপাল থানায় বুধবার (২৯ নভেম্বর) রাতে মামলা দায়েরের পরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এ সময় ৮ জন বিএনপির নেতাকর্মী আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত জব্বারের পূত্র গাজী মুজিবর রহমান (৬৮), তালবুনিয়া গ্রামের মোজাফফরের পূত্র ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের পূত্র মোঃ হেমায়েত শেখ (৪৫), একই গ্রামের ওসমান গনি মুন্সির পূত্র মোঃ মোস্তফা মুন্সী (৫৫), কুমলাই গ্রামের শাহিন শেখের পূত্র আল মুসাব্বির ওরফে সাব্বির (২২), হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান (২৩), সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের পূত্র মোঃ তরিকুল ইসলাম শিমুল (৩০), কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার পূত্র মোঃ এসকেন্দার শেখ (৩৮), দলদাহ গ্রামের মৃত হাতেম আলীর পুত্র মাহাতাব মোড়ল (৬৫) ও সন্তোষপুর গ্রামের আঃ মজিদ শেখের পূত্র মোঃ আব্দুল্লাহ শেখ (৩৭)।
মামলার এজাহারে বাদী সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় তার রেজিষ্ট্রেশনকৃত ঢাকা মেট্রো জ-১১-১১০৬ নম্বর এর দাড়িয়ে থাকা অবস্থায় ছিল। ওই সময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে অগ্নি সংযোগ করে। এতে তার ৩ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়। (এস এম সাইফুল ইসলাম কবির)
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








