প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমীন। তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমীনকে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে তার এ পদোন্নতি কার্যকর হবে।
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।








