ঢাকা: সংবাদ সম্মেলনে কথা বলছেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার
২০২৩ সালে সারাদেশে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু ডিসেম্বরে নিহত হয়েছেন ৪৩৩ জন।
মঙ্গলবার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলেন ধরেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫ হাজার ২৪ জন নিহত ও ৭ হাজার ৪৯৪ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু ডিসেম্বরেই ৪৮৩টি সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত ও ৬৪১ জন আহত হয়েছেন।
এর আগে ১৪ জানুয়ারি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, বিদায়ী বছর, অর্থাৎ ২০২৩ সালে দেশের সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৮ হাজার ৫০৫ জন মারা গেছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭ হাজার ৯০২ জন।








